ছাত্রলীগের হাতে লাঞ্ছিত সাংস্কৃতিক জোটের সভাপতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আরিফ পারভেজকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে ছাত্রলীগ। আরিফ পারভেজের অভিযোগ, ছাত্রলীগের কর্মীরা তাঁকে পর পর দুই দফা লাঞ্ছিত করেছেন।প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বঙ্গবন্ধু হলের টেলিভিশন কক্ষে সাংস্কৃতিক জোটের সভাপতি আরিফ জামায়াতের ডাকা হরতালের খবর দেখছিলেন। এ সময় সেখানে ছাত্রলীগের উপপাঠাগার সম্পাদক নাসিম আহম্মেদসহ পাঁচ-ছয়জন কর্মী উপস্থিত ছিলেন। তাঁরা আরিফ পারভেজের পরিচয় জানতে চান। আরিফ তাঁর পরিচয় দিয়ে ছাত্রলীগের কর্মীদের পরিচয় জানতে চান। উল্টো ছাত্রলীগের কর্মীদের পরিচয় জানতে চাওয়ায় তাঁরা (ছাত্রলীগ কর্মী) আরিফকে অশালীন ভাষায় গালাগাল দেন। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা তাঁকে চড়-থাপড় ও কিল ঘুষি মারেন।সাংস্কৃতিক জোটের সভাপতি বলেন, ছাত্রলীগের কর্মীরা লাঞ্ছিত করার পরে রাতেই তিনি বিষয়টি ফোনে প্রক্টরকে জানান। প্রক্টর হলের অভ্যন্তরীণ ব্যাপার বলে সেখানে যেতে অস্বীকৃতি জানান। পরে ছাত্রলীগের কর্মীরা হল গেটে পুলিশের সামনে দ্বিতীয় দফায় আবারও তাঁকে মারধর করেন।হল প্রাধ্যক্ষ অধ্যাপক এস এ হায়দার বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এটি গভীর রাতের ঘটনা। তাই বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহম্মদ আলী বলেন, ‘চিনতে না পেরে ওদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি (ভুল-বোঝাবুঝি) হয়ে গেছে। পরিচয় পাওয়ার পরে সেটা মীমাংসা করে দেওয়া হয়েছে।’