ছাত্রশিবিরের আরও ৪ কর্মী আটক, ছাত্রী হল থেকে জিহাদি বই উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর ছাত্রশিবিরের সশস্ত্র হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আরও চারজন কর্মীকে আটক করা হয়েছে। আজ সোমবার মতিহার থানার পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাঁদের আটক করে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হল থেকে পরিত্যক্ত অবস্থায় আজ ২১টি জিহাদি বই উদ্ধার করা হয়।প্রত্যক্ষদর্শী, মতিহার থানার পুলিশ ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবন থেকে ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও ছাত্রশিবিরের কর্মী রিয়াদ ইবনে আহাদকে ছাত্রলীগের কর্মীরা আটক করে পুলিশের হাতে তুলে দেন। এর পর বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সামনে থেকে পুলিশ ছাত্রশিবিরের তিনজন কর্মীকে আটক করে। তাঁরা তিনজনই বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী এবং ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।আজ বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কয়েকজন সদস্য ও মতিহার থানা পুলিশ বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলে অভিযান চালিয়ে ওই হলের সিঁড়ির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ২১টি জিহাদি বই উদ্ধার করেন। পরে বইগুলো মতিহার থানায় নিয়ে যাওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ছাত্রশিবিরের চারজন কর্মীকে আটক ও জিহাদি বই উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।