ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ছাত্রশিবির আগামীকাল মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ মিছিল করবে। বিভিন্ন মামলায় দলের সভাপতি মো. দেলাওয়ার হোসেনকে ৫২ দিন রিমান্ডে নেওয়ার পর আজ আবার ১৭ দিনের রিমান্ড চাওয়া হয়। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে দলটি। আজ সোমবার ছাত্রশিবিরের সেক্রেটারি আবদুল জব্বার প্রথম আলো ডটকমকে এ কথা জানান। সরকার রাজধানীতে আগামী এক মাস সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। এর মধ্যে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়ার কারণ জানতে চাইলে দলের কেন্দ্রীয় সাহিত্যবিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত জানান, ‘বিক্ষোভ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’