ছাত্রী উত্ত্যক্ত করায় বহিরাগত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় এনামুূল নামে এক বহিরাগত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ছাত্ররা ওই যুবককে গণপিটুনি দিয়ে প্রক্টরের কাছে হস্তান্তর করেন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছাত্রী উত্ত্যক্ত করার অভিযোগে ছাত্ররা তাকে আটক করে। তাকে নেশাগ্রস্ত বলে মনে হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কলা ভবনের সামনে তথ্য ও গ্রন্থাগার বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে লক্ষ্য করে এনামুল অশালীন কথা বলে। এরপর সে ওই ছাত্রীকে অনুসরণ করে ডাকসু পর্যন্ত যায়। ভয় পেয়ে ছাত্রী সহপাঠীদের জানালে তাঁরা এনামুলকে আটক করে গণপিটুনি দিয়ে প্রক্টরের হাতে সোপর্দ করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, আটক যুবক রাজধানী সুপার মার্কেটে কসমেটিকসের দোকানে চাকরি করে বলে জানা গেছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।