ছাত্রী উত্ত্যক্তের দায়ে শিক্ষকের ছয় মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রাজধানীর এক স্কুলশিক্ষককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ রায় দেওয়া হয়।জানা গেছে, গত কয়েক দিন ধরে কোচিংয়ের নামে জুরাইনের আলোর মেলা আইডিয়াল স্কুলের ইংরেজির শিক্ষক নজরুল ইসলাম ছাত্রীদের সঙ্গে অশালীন কথাবার্তা ও অঙ্গভঙ্গি করে আসছিলেন। গতকাল শুক্রবার কোচিং শেষে আলাদা কক্ষে বিদ্যালয়ের দুজন ছাত্রীর সঙ্গে তিনি অশালীন আচরণ ও মন্তব্য করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই শিক্ষককে শ্যামপুর থানায় সোপর্দ করা হয়েছে। কাল রোববার তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।