ছাত্রীকে উত্ত্যক্ত করায় শিক্ষকের ১ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুরে ছাত্রীকে উত্ত্যক্ত করায় রাফেউল ইসলাম (৪০) নামের এক শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেল চারটায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন এ রায় দেন। রাফেউল ইসলাম হাকিমপুর প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক। তিনি নিজেকে ওই স্কুলের অধ্যক্ষ ও পরিচালক দাবি করেন।জানা গেছে, ওই স্কুলের পঞ্চম শ্রেণীর এক ছাত্রী রাফেউল ইসলামের কাছে প্রাইভেট পড়ত। ১২ নভেম্বর সকাল সাড়ে ১০টায় ওই ছাত্রী অন্যদিনের মতো পড়তে গেলে শিক্ষক রাফেউল ইসলাম তাকে পাশের কক্ষে ডেকে নিয়ে কুপ্রস্তাব দেন। পরে ছাত্রীটি বাড়ি ফিরে কান্নাকাটি করতে থাকলে অভিভাবকেরা তার কাছ থেকে সবকিছু জানতে পারেন। আজ ছাত্রীর বাবা কামরুল ইসলাম বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ওই শিক্ষককে দুপুর ১২টায় উপজেলা সদরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সামিয়া করপোরেশনের কার্যালয় থেকে আটক করে ওই শাস্তি দেন। এদিকে ১২ নভেম্বরের পর থেকে ছাত্রীটি স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।