ছাত্রীকে মারধর, শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ছাত্রীকে মারধরের অভিযোগে পাঠানটুলি খানসাহেব সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানছারুল ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিযোগ তদন্তের জন্য মেয়রের একান্ত সচিবের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।কমিটির প্রধান মো. মঞ্জুরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।জানা গেছে, হাইকোর্ট বহিষ্কৃত শিক্ষক মানছারুল ইসলামকে আগামী ৭ ফেব্রুয়ারি সশরীরে হাজির হওয়ার আদেশ দিয়েছেন। সে সঙ্গে ওই শিক্ষকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানাতে সিটি করপোরেশনের ওপর রুল নিশি জারি করেছেন।ছাত্রীর অভিভাবকের লিখিত অভিযোগ থেকে জানা যায়, পাঠানটুলি খানসাহেব সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌসকে প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নাজেহাল করতেন সহকারী শিক্ষক মানছারুল ইসলাম। তিনি বাণিজ্য বিভাগের শিক্ষক। তাঁর কাছে প্রাইভেট না পড়ে অন্য এক শিক্ষকের কাছে পড়ে বলেই ছাত্রীটিকে মারধর করা হয় বলে অভিযোগে বলা হয়। সর্বশেষ গত শনিবার জাতীয় সংগীত পড়তে দেরিতে আসার অভিযোগে ওই ছাত্রীকে প্রকাশ্যেই মারধর করেন মানছারুল ইসলাম। বিকেলে প্রধান শিক্ষকের কাছে ছাত্রীর অভিভাবক এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন। বিষয়টি ইংরেজি দৈনিক ডেইলি স্টারে গতকাল রোববার প্রকাশিত হয়। এর পরই সিটি করপোরেশন কর্তৃপক্ষ ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে।তবে শিক্ষক মানছারুল ইসলাম বলেছেন, ‘প্রাইভেট না পড়ার জন্য নয় বরং ময়লা কাপড় পড়ে স্কুলে আসায় তাঁকে সামান্য মেরেছি।’