ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি হলের দোতলা থেকে পড়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক ছাত্র মারা গেছেন। গত মঙ্গলবার রাতে আরিফুল ইসলাম (২০) নামের এই ছাত্র শাহ আমানত হলের খোলা অংশে মুঠোফোনে কথা বলার সময় একপর্যায়ে পড়ে যান। আজ বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ঘটনার পর আহত অবস্থায় আরিফুলকে উদ্ধার করে চট্টগ্রাম শহরের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী প্রথম আলো ডটকমকে জানান, ‘আমরা খবর নিয়ে জানতে পেরেছি, সে হলের দোতলার একাংশের ছাদে মুঠোফোনে কথা বলার সময় পড়ে যায়। পরে হলের ছাত্ররা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে জানালে দ্রুত তাকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌলা জানান, আরিফুল ইসলামের বাড়ি নোয়াখালী। তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।