ছাদ থেকে পড়ে নারী আইনজীবী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কলাবাগান থানার বশিরউদ্দিন রোডের একটি বাড়ির ছাদ থেকে পড়ে আজ রোববার হাইকোর্টের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। তাঁর নাম আল্পনা দাস (৩৫)।পারিবারিক সূত্র জানায়, আল্পনা দাস সপরিবারে বশিরউদ্দিন রোডের ৫৫/১/এ নম্বর বাড়ির ষষ্ঠ তলায় থাকতেন। আজ সন্ধ্যা সাতটার দিকে ওই বাড়ির ছাদ থেকে পড়ে যান। গুরুতর অবস্থায় তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পর রাত সোয়া আটটায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। আল্পনার স্বামী রামপ্রসাদ বিশ্বাস হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের কাছে দাবি করেন, ছাদে কাপড় আনতে গিয়ে আল্পনা পা ফসকে পড়ে যান। জানতে চাইলে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। ছাদ থেকে পড়ে গিয়ে ওই আইনজীবী মারা গেছেন বলে তিনি শুনেছেন। আল্পনার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর স্বামী রামপ্রসাদ বিশ্বাস স্কুল শিক্ষক।