ছাদ থেকে পড়ে পুলিশের সাবেক কর্মকর্তার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পীরেরবাগে আজ শনিবার বিকেলে একটি নির্মাণাধীন ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে আবদুল মান্নান সরকার (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি ভবনটির মালিক এবং পুলিশের অবসরপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ছিলেন।নিহত মান্নান সরকারের মেয়ে নিপা আক্তার জানান, ১৪৭/৮ দক্ষিণ পীরেরবাগে তাঁদের ছয়তলা বাড়ির নির্মাণকাজ চলছে। আজ বিকেল সোয়া চারটার দিকে তাঁর বাবা ষষ্ঠ তলার ছাদ তত্ত্বাবধান করতে গেলে পা ফসকে নিচে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। যোগাযোগ করা হলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।