ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলিতে বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মোহাম্মদ ফাহাদ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে কদমতলির ধনিয়া নূরপুরে এ ঘটনাটি ঘটে।সূত্র জানায়, আজ সকাল আটটার দিকে ফাহাদ তাদের চারতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।কদমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম প্রথম আলো অনলাইনকে বলেন, ওই কিশোর কীভাবে ছাদ থেকে পড়ে গেছে, তা এখনো জানা যায়নি। তবে, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।ফাহাদ স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র ছিল। তার বাবার নাম ইব্রাহিম খলিল।