ছাপচিত্র মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী মোহাম্মদ কিবরিয়ার জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে কিবরিয়া প্রিন্টমেকিং স্টুডিও ও ঢাকা আর্ট সেন্টারের উদ্যোগে ‘সবার জন্য ছাপচিত্র’ স্লোগান নিয়ে আগামী ১-৩ জানুয়ারি ‘কিবরিয়া ছাপচিত্র মেলা’ শীর্ষক মেলার আয়োজন করা হয়েছে। ছাপচিত্র শিল্প জনপ্রিয় ও সুলভ করার লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাপচিত্র বিভাগ ও বিভাগের ছাত্র-শিক্ষক, ব্যক্তি ও সামষ্টিক উদ্যোগে গঠিত বিভিন্ন প্রিন্ট স্টুডিও এবং নবীন-প্রবীণ ছাপচিত্র শিল্পী এই মেলায় অংশ নেবেন। বিজ্ঞপ্তি।