ছাড়পত্র পেল ‘ও আমার দেশের মাটি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো ধরনের কাটছাঁট ছাড়াই সেন্সর ছাড়পত্র পেল ‘ও আমার দেশের মাটি’ ছবিটি। গত ১৩ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির ছাড়পত্র দিয়েছেন।‘ও আমার দেশের মাটি’ ছবিটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অনন্ত হিরা। ছবির সম্পাদনা, ডাবিং, সংগীত ও সাউন্ড এফেক্টের কাজ এরই মধ্যে শেষ হয়েছে।পরিচালক অনন্ত হিরা জানিয়েছেন, ছবিটি যেন আগামী এপ্রিলে মুক্তি পায়, এ বিষয়ে আবেদন করেছেন তিনি। এখন প্রযোজক-পরিচালক সমিতির নির্দেশনা পেলেই মুক্তির দিন ঘোষণা করা হবে।‘ও আমার দেশের মাটি’ ছবিটিতে অভিনয় করেছেন অভিনেতা রাজ্জাক, সোহেল রানা, আমিন খান, তমা মির্জা, নূনা আফরোজ ও শাকিল আহাম্মেদ প্রমুখ। সংগীত পরিচালনা করছেন আলাউদ্দিন আলী। ছবির গানগুলোর জন্য কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, অদিতি মহসীন, রাজীব, বিউটি, মুনির ও লিজা।ছবিটির চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান খান ও সম্পাদনা করেছেন মুজিবুর রহমান দুলু। এর ছবিটির কারিগরি সহযোগিতা দিয়েছে দ্য রেইন পিকচার্স লিমিটেড।