ছাড়পত্র পেল ‘ঘেটুপুত্র কমলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ূন আহমেদের নতুন চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’ কোনো ধরনের কর্তন ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। গতকাল বুধবার সেন্সর বোর্ডের সদস্যরা ঘেটুপুত্র কমলা ছবিটির ছাড়পত্র দিয়েছেন। ছবিটির প্রধান সহকারী পরিচালক জুয়েল রানা প্রথম আলো অনলাইনকে জানিয়েছেন, কোনো ধরনের কর্তন ছাড়াই ঘেটুপুত্র কমলা ছবিটির সেন্সর ছাড়পত্র পাওয়া আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ। তিনি আরও বলেন, ঘেটুপুত্র কমলা ছবিটি বিশ্বের কয়েকটি দেশের চলচ্চিত্র উত্সবে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ছবিটি ভারত, যুক্তরাষ্ট্র, সুইডেন, কানাডা ও সিঙ্গাপুরের বিভিন্ন চলচ্চিত্র উত্সবের আয়োজক কমিটির কাছ থেকে আমন্ত্রণ পেয়েছে। ছবিটির শুটিং-পরবর্তী সব কাজ ও সেন্সর প্রিন্ট তৈরি করা হয়েছে থাইল্যান্ডে।জুয়েল রানা আরও জানান, মাত্র ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। মুক্তির ব্যাপারে হুমায়ূন আহমেদ ও চ্যানেল আই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।উল্লেখ্য, ৫ জানুয়ারি বৃহস্পতিবার ঘেটুপুত্র কমলা ছবিটি সেন্সর বোর্ডে ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়।ঘেটুপুত্র কমলা ছবির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হুমায়ূন আহমেদ। ছবির অভিনয়শিল্পীরা হলেন মামুন, তারিক আনাম খান, প্রাণ, তমালিকা কর্মকার, মুনমুন আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, জুয়েল রানা, পুতুল, কুদ্দুস বয়াতি, আগুন, আব্দুল্লাহ রানা এবং খুদে গানরাজ প্রতিযোগিতার প্রাপ্তি ও প্রান্তি।