ছাড়া পেয়েই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগার থেকে ছাড়া পেয়ে পরদিনই যুক্তরাষ্ট্রের পশ্চিম পেনসিলভানিয়ার রিচার্ড ব্র্যানডন জনসন (২৯) নামের এক যুবক একটি জিপ চুরি করেন। ওই জিপে চড়ে তিনি বেনস ক্রিক এলাকায় অবস্থিত ফার্স্ট কমনওয়েলথ ব্যাংকে ডাকাতি করে পালিয়ে যান। অবশ্য এ ঘটনার দুই ঘণ্টার মধ্যেই পুলিশ তাঁকে গ্রেপ্তার ও জিপটি জব্দ করে। পুলিশ জানিয়েছে, গত বুধবার ব্যাংক খোলার কিছুক্ষণ পরই জনসন সেখানে ডাকাতি করেন। এখন তিনি ক্যামব্রিয়া কাউন্টি কারাগারে। এপি