ছায়ানট ও কণ্ঠশীলনের ওয়াহিদুল হক স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এবারও ওয়াহিদুল হক স্মারক ‘দেশঘরের গান ১৪১৮’ আয়োজন করেছে ছায়ানট। ১৫ ও ১৬ মার্চ (১ ও ২ চৈত্র) দুই দিনব্যাপী এ অনুষ্ঠান হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায়। ১৫ মার্চ সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংগীতগুণী কুটি মনসুর। দুই দিনের এ উৎসব সাজানো হয়েছে রাঙামাটির জুম, বোতল ও ছাতানৃত্য; কুড়িগ্রামের কুষাণ গান; নওগাঁর সাঁওতাল নৃত্য; কুষ্টিয়ার লালনের গান; নেত্রকোনার পালাগান এবং রামকানাই দাশ, সুধীর লাল দাশ, মো. শামীম আহমদ ও লাভলী দেবের একক গান দিয়ে।কণ্ঠশীলনও ১৫ ও ১৬ মার্চ আয়োজন করেছে ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব ২০১২। ১৫ মার্চ বিকেল চারটায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এর উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে উপস্থিত থাকবেন সন্জীদা খাতুন, রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, নাসির উদ্দীন ইউসুফ, হাবিব উল্লা সিরাজী ও লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানের সভাপতি শিল্পী কাইয়ুম চৌধুরী। দুই দিনের এ উৎসবে আবৃত্তি ছাড়াও থাকবে বিভিন্ন শিল্পী ও সংগঠন পরিবেশিত নাচ ও গান। সঙ্গে থাকবে ব্রতচারী নৃত্য ও বাউলসংগীত।