ছায়ানট মিলনায়তনে রবীন্দ্রসংগীত সন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথের বিভিন্ন আঙ্গিকের গান নিয়ে এক ব্যতিক্রমী সংগীতানুষ্ঠান হলো গতকাল রোববার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে।সিলেট জেলা শাখা রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে ছিল কবির ভাঙাগান, রাগপ্রধান গান, লোকআঙ্গিকের গান এবং বিলেতে অবস্থানের সময় লেখা ও পাশ্চাত্য সুর প্রয়োগ করা গান। শ্রোতাদের এসব গান শুনিয়েছেন শিল্পী অনুরাধা রমা চৌধুরী, পুষন পাল চৌধুরী ও দিয়া সুদেষ্ণা চক্রবর্তী।