ছায়ানট ললিতকলা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৃত্য, সংগীত, নাটক, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নড়াইলে ছায়ানট ললিতকলা পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ অক্টোবর পালিত হয়েছে। স্থানীয় সুলতান মঞ্চে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুন্সি আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মুন্সি হাফিজুর রহমান। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুণ্ডু প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। ছায়ানটের সাধারণ সম্পাদক আসলাম খান শুভেচ্ছা বক্তব্য দেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় গণকবরে ও শিল্পী সুলতানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।