ছায়ানটের বিজয় অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবসের আনন্দ পৌঁছে গিয়েছিল ছায়ানট সংস্কৃতি-ভবনে। গতকাল সন্ধ্যায় নিজস্ব মিলনায়তনে ছায়ানট সংগীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে ছায়ানটের শিল্পীরা সম্মেলক কণ্ঠে পরিবেশন করেন ‘ধনধান্য পুষ্পভরা’, ‘ফুল খেলবার দিন নয় অদ্য’, ‘বিপ্লবের রক্ত রাঙা’ ও ‘জনতার সংগ্রাম চলবেই’। এরপর প্রদর্শিত হয় আলমগীর কবির নির্মিত এক সাগর রক্তের বিনিময়ে ১ম পর্ব ও ফৌজিয়া খান নির্মিত কোথায় পাব তারে চলচ্চিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে আবৃত্তি করেন জয়ন্ত রায়। এরপর আবারও সম্মেলক গান। শিল্পীদের কণ্ঠে গীত হয় ‘লাখো লাখো শহীদের’ ও ‘মানুষ হ মানুষ হ’।