ছিটমহলগুলোতে বিজয় দিবস উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ৪১তম বিজয় দিবস উপলক্ষে লালমনিরহাট জেলার ভারতীয় ছিটমহলগুলোতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ বছর বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১৩৫ নম্বর উত্তর গোতামারী ছিটমহল ইউনিটের সভাপতি ছকবার আলীর বাড়ির উঠানে জাতীয় সংগীতের মধ্য দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। এ ছাড়া লালমনিরহাট জেলার ভারতীয় ছিটমহল লতামারী, বাঁশকাটা, পানিফেলায় বিজয় দিবস পালনের খবর পাওয়া গেছে।বিজয় দিবসের এই আয়োজনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি একটি র্যালিরও আয়োজন করা হয়। এ উপলক্ষে বাংলাদেশ-ভারত ছিটমহল সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইউনিটের লালমনিরহাট জেলা সম্পাদক আজিজুল ইসলাম বলেন, ‘আমরা বছরের পর বছর যেভাবে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছি, তার অবসান করতে হবে। এবার আমরা ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান পালন করেছি। আমাদের দাবি, ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব সম্পাদিত বাংলাদেশ ও ভারতের ভেতরে থাকা দুই দেশের ছিটমহল বিনিময় চুক্তি অবিলম্বে বাস্তবায়ন করে ছিটমহলবাসীর নাগরিক ও মানবিক সুবিধা অর্জনের ব্যবস্থা করা হোক।’আলোচনা সভায় বক্তব্য দেন উত্তর গোতামারী ছিটমহল কমিটির সভাপতি ছকবার আলী, সম্পাদক আছর উদ্দিন, আবদুল লতিফ ও আবুল হোসেন।