ছিটমহলবাসীর কর্মসূচি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিটমহল বিনিময়ের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে ১৬২টি ছিটমহলবাসীর ১০ দিনের কর্মসূচি আজ শুক্রবার সকাল নয়টায় শুরু হয়েছে। কুড়িগ্রাম জেলার অভ্যন্তরে ভারতীয় সিট দাশিয়ার মানববন্ধনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা।এক সংক্ষিপ্ত সমাবেশ গোলাম মোস্তফা বলেন, যত দিন ছিটমহল বিনিময় চুক্তির সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা না হবে, তত দিন আন্দোলন চলবে। তিনি আরও বলেন, আগামী ২ অক্টোবর পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে। পরে জনমত সংগ্রহ অভিযান শুরু হয়। কর্মসূচির মধ্যে আছে মানববন্ধন, জনমত সংগ্রহ, স্বাক্ষর সংগ্রহ, নিষ্প্র্রদীপ রাত্রি, মৌন মিছিল, সাইকেল র্যালি, মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ। এর আগে ৮ সেপ্টেম্বর ছিটমহলবাসী আলো নিভিয়ে অন্ধকার রাত কাটায়। ৬ সেপ্টেম্বর বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠকে ছিটমহল বিষয়ে একটি প্রটোকল চুক্তি স্বাক্ষর হয়। এতে ছিটমহল বিনিময়ের কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। এতে বিক্ষুব্ধ হয়ে ছিটমহলবাসী ছিটমহল বিনিময়ের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে আন্দোলন শুরু করে।