ছিনতাই হওয়া প্রাইভেটকারসহ ২ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবী এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে ছিনতাই হওয়া দুটি প্রাইভেটকার ও অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নূর আলম (২২) ও আবু সিদ্দিক (২৫)।মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ অক্টোবর গাড়ি ছিনতাইয়ের ঘটনায় কলাবাগান থানায় একটি মামলা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে গতকাল রাত সাড়ে নয়টায় পল্লবীর এ-ব্লকের ১০ নম্বর সেকশনের একটি বাড়ি থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী ওই বাড়ির গ্যারেজ থেকে ছিনতাই হওয়া দুটি প্রাইভেটকার, দুটি রিভলভার, ১৫টি গুলি ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়।ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন।