ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, তিন যুবক নিহত
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গত রোববার রাতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে একজন। গত রোববার রাতে উপজেলার আগানগর বেড়িবাঁধ এলাকায় ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে জনতা পিটুনি দিলে তারা গুরুতর আহত হয়। চিকির্যাসাধীন অবস্থায় দুজন মারা যায়। তাদের পরিচয় জানা যায়নি। একই দিন রাতে রাজেন্দ্রপুর পাইনা গাসিপাড়া এলাকায় গণপিটুনিতে নিহত হন নূর ইসলাম ওরফে মিনু (২৫) নামে এক যুবক।পুলিশ জানায়, রোববার রাত ১০টার দিকে আগানগর বেড়িবাঁধ এলাকায় নৌযাত্রীদের টাকা ছিনিয়ে নেওয়ার সময় জনতা তিন ছিনতাইকারীকে ধরে পিটুনি দেয়। পুলিশ গিয়ে আহতাবস্থায় উদ্ধার করে তাদের মিটফোর্ড হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে চিকির্যাসাধীন অবস্থায় অজ্ঞাতপরিচয় (২৭) একজন মারা যান। অবস্থার অবনতি হলে অন্য দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকির্যাসাধীন অবস্থায় গতকাল সোমবার সকাল নয়টার দিকে অজ্ঞাতনামা আরও একজনের মৃত্যু হয়। মিজান নামে (২৫) অপর একজন চিকির্যাসাধীন রয়েছেন।রোববার দিবাগত রাত দুইটার দিকে গাসিপাড়া এলাকায় ঘোরাফেরা করার সময় ছিনতাইকারী সন্দেহে মিনু নামে এক যুবককে এলাকাবাসী পিটুনি দেয়। ভোর ছয়টার দিকে পুলিশ তাঁকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকির্যাসক তাঁকে মৃত ঘোষণা করেন। মিনুর মা আলেমন বেওয়া অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। রাত দুইটার দিকে তাঁর ছেলের গাসিপাড়া যাওয়ার কথা নয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম গতকাল বিকেলে জানান, এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।