ছিনতাইকারীদের গুলিতে ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা সড়কসংলগ্ন রাইনখোলায় আজ শুক্রবার সকালে ছিনতাইকারীদের গুলিতে হজরত আলী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, আজ সকাল সাতটার দিকে তিন ছিনতাইকারী তিনজন নারীর পথরোধ করে অস্ত্রের মুখে টাকা-পয়সা ছিনতাই করছিল। এ সময় ঘটনাস্থলের কাছে থাকা হজরত আলী ছিনতাইকারীদের লক্ষ্য করে একটি ইট ছুড়ে মারতে উদ্যত হন। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বুকের বাঁ-পাশে তিনি গুলিবিদ্ধ হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পরপরই ছিনতাইকারীরা পালিয়ে যায়। ওসি জানান, ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত হজরত আলী রাইনখোলায় থাকতেন।