ছিনতাইকারীর আঘাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে ছিনতাইকারীর ছুরির আঘাতে আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ারুল কবীর। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ।পুলিশ জানায়, আজ ভোরে শিক্ষক আনোয়ারুল কবীর ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়ার জন্য চট্টগ্রাম রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। পথে রহমাননগর এলাকায় সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি আহত হন। ছিনতাইকারীরা তাঁর বাঁ-পায়ে ছুরি দিয়ে আঘাত করে। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।