ছিনতাইকারীর ছুরিকাঘাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ও হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আনোয়ারুল কবির ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। গত বুধবার ভোরে চট্টগ্রাম নগরের রহমাননগর এলাকায় তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎ সাধীন রয়েছেন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, একটি সেমিনারে যোগ দিতে গতকাল বৃহস্পতিবার আনোয়ারুল কবিরের নেপাল যাওয়ার কথা ছিল। কিন্তু আহত হওয়ায় তিনি যেতে পারেননি।চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, আনোয়ারুল কবির বুধবার ভোরে চট্টগ্রাম স্টেশনে যাওয়ার জন্য বাড়ির ফটক থেকে রিকশায় করে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করতে প্রধান সড়কের দিকে যাচ্ছিলেন। পথে চার ছিনতাইকারী তাঁর ঊরু ও কোমরে ছুরিকাঘাত করে টাকা ও মুঠোফোন সেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আহত অবস্থাতেই তিনি দৌড় দেন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ছিনতাইকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেলাল নিজামী বলেন, আনোয়ারুলের সুস্থ হয়ে উঠতে কয়েক দিন লাগতে পারে।