ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. মাসুম নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে মিজমিজি ওয়াপদা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জয়নাল প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল দিবাগত রাত দুইটার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি ওয়াপদা ক্যানেল এলাকায় একদল ছিনতাইকারী মাসুমকে ছুরিকাঘাত করে নগদ আট হাজার টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় মাসুমের মৃত্যু হয়।এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মাসুমের বাবার নাম ফারুক মিয়া। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।