ছিনতাইকারীর ছুরিকাঘাতে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছে এক কলেজছাত্র। তার নাম শোভন রহমান (১৭)। তাকে গুরুতর অবস্থায় রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার হয়। এখন সে শঙ্কামুক্ত। মোহাম্মাদপুরের আদাবরে কুইন্স কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণীর দ্বিতীয় বর্ষে ছাত্র শোভন। শোভনের বাবা এম কে রহমান প্রথম আলো ডটকমকে বলেন, বিকেলে বন্ধুদের সঙ্গে বাইরে যায় শোভন। এরপর ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার আহত হওয়ার খবর আসে। রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শোভনের বুকের ডান পাশে ছুরিকাঘাত করা হয়। ছিনতাইকারীরা সংখ্যায় চার-পাঁচজন ছিল। এ ঘটনায় আকাশ নামে শোভনের আরেক বন্ধুও আহত হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল্লাহ। এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানান শোভনের বাবা।