ছিনতাইকারীর রডের আঘাতে গোয়েন্দা পুলিশ সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় ছিনতাইকারীদের রডের আঘাতে গুরুতর আহত বেলাল হোসেন (৪২) নামের জেলা গোয়েন্দা পুলিশের একজন সদস্য আজ বৃহস্পতিবার সকালে নিহত হয়েছেন। সদর থানার পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল হোসেন জাতিসংঘ মিশনের ট্রেনিং করে গতকাল বুধবার রাত আড়াইটার দিকে ঢাকা থেকে নওগাঁয় আসেন। পরে তিনি বাস থেকে নেমে রিকশায় শহরের বাঙ্গাবাড়িয়া মহল্লায় যাওয়ার পথে স্থানীয় বিএমসি মহিলা কলেজের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় মুখোশধারী ১০-১২ জন ছিনতাইকারী তাঁর মাথায় রড দিয়ে আঘাত করে মালামাল নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত বেলালকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সকাল সোয়া নয়টার দিকে তিনি মারা যান।