ছিনতাইয়ের অভিযোগে কনস্টেবল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গাবতলীতে গরু ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দারুস সালাম থানার কনস্টেবল সজল দত্ত রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত ১০টার দিকে গাবতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশের জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, কনস্টেবল সজল গতকাল রাতে হালিম নামের একজন গরু ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেন। এই অভিযোগে সজলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। সজল গাবতলী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন বলে তিনি জানান।