ছিনতাইয়ের কবলে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ ও তাঁর বাসায় আসা কয়েকজন অতিথি গতকাল শুক্রবার রাতে ছিনতাইয়ের কবলে পড়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বেশ কিছু দামি মালামাল হারিয়েছেন। সাজ্জাদ শরিফ জানান, গতকাল রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডি ১১/এ-এ তাঁর বাসার সামনে এ ঘটনা ঘটে। অতিথিদের বিদায় দেওয়ার জন্য বাসা থেকে রাস্তায় নামতেই একটি প্রাইভেটকার তাঁদের সামনে এসে থামে। গাড়িটি থেকে চারজন অজ্ঞাত ব্যক্তি নেমে তাঁদের ঘিরে ধরেন। ছিনতাইকারীদের কাছে পিস্তল ও চাপাতি ছিল। অস্ত্রের মুখে সবার কাছ থেকে ৩২ হাজার টাকা, পাঁচটি মুঠোফোন, স্বর্ণালংকার, ব্যাগসহ সবকিছু নিয়ে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।ঘটনার পর ধানমন্ডি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আজ থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন সাজ্জাদ শরিফ।