ছিন্নমূলদের আশ্রয়কেন্দ্রে নিচ্ছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীসহ সারা দেশের ফুটপাত, রেলস্টেশনসহ খোলা জায়গায় তীব্র শীতে কষ্ট পাওয়া ছিন্নমূল লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাচ্ছে সরকার। আজ বৃহস্পতিবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সমাজকল্যাণ মন্ত্রণালয় এসব ছিন্নমূল ও অসহায় মানুষকে সরকারি আশ্রয়কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে।আশ্রয় পেতে আগ্রহী লোকজনকে ট্রাক ও ভ্যানে করে কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে। রাজধানীতে সমাজসেবা অধিদপ্তরের পাঁচজন উপসচিবের নেতৃত্বে পাঁচটি দল এই কাজ করছে।