ছিলাম খেলার মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাফিসা নূর কর্মকর্তাঅস্ট্রেলিয়ান হাইকমিশনবরাবরই মাঠে গিয়ে খেলা দেখি আমি। এবারই প্রথম মাঠে খেলা দেখা না। কিন্তু দেশের মাটিতে বিশ্বকাপ দেখার অনুভূতিই অন্য রকম। উত্তেজনা ছিল অনেক। বাংলাদেশ-ভারতের খেলায় বাংলাদেশ জিতলে আরও বেশি ভালো লাগত। তবু আমরা সবাই খুশি। উপভোগ করেছি পুরো খেলাটা। আরেকটি দিক আকর্ষণ করেছে। সেটি হলো স্টেডিয়ামের সাজসজ্জা। বিশ্বকাপ না হলে এভাবে হয়তো দেখতে পারতাম না। তবে কিছু টয়লেট নোংরা ছিল, যা হওয়া উচিত নয়। এখানে এ দেশের মানুষ ছাড়াও বিপুল বিদেশি পর্যটক আছে। পরবর্তী সময়ে কর্তৃপক্ষ বিষয়টি খেয়াল রাখবে আশা করি। সবচেয়ে বড় কথা, নিজের দেশ, নিজের মাটিতে খেলা হচ্ছে। দেশের মানুষ দেখছে। তারা উৎসাহিত করছে ক্রিকেটারদের।সামান্তা সারনীদ্বিতীয় বর্ষ, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটঢাকা বিশ্ববিদ্যালয়খুব ভালো লাগছে। বিশ্বকাপ ক্রিকেটের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি। অনুভূতিটাই অন্য রকম। বিশেষ করে উদ্বোধনের দিন যখন জাতীয় সংগীত গাইছিলেন শিল্পীরা, রোমাঞ্চিত হচ্ছিলাম বারবার। আর আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনের প্রশংসা দেশ ছাড়িয়ে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছেছে। পৃথিবী নতুনভাবে চিনল আমাদের। বাংলাদেশ-ভারতের খেলার দিনও মাঠে ছিলাম। যখন ভারত খুব রান করছিল, তখন একটু মন খারাপ হয়েছিল। তবে যখন একটি রানও আটকে দিচ্ছিল বাংলাদেশ, তাতেই সবাই উচ্ছ্বাসে ফেটে পড়ছিল। সারাক্ষণ আমাদের দেশের খেলোয়াড়দের উৎসাহ দিয়েছি। পরে যখন বাংলাদেশ ব্যাটিংয়ে খুব ভালো করছিল, এত আনন্দ করেছে সবাই! চার-ছক্কা হলেই সব কাজ ফেলে তালি দিয়েছে সবাই। মুহূর্তের জন্যও দর্শকেরা থেমে ছিল না। সবচেয়ে বড় কথা, এই প্রথম বাংলাদেশি হিসেবে খুব গর্ব বোধ করছি। আমরাও পারি, সেটি বিশ্ববাসী দেখেছে।শামীমা সুলতানাসুপারভাইজারএশিয়াটিক সোশ্যালউত্তেজনাটা শুরু হয়েছিল বিশ্বকাপের টিকিট কেনার সময় থেকে। শেষ পর্যন্ত টিকিট পাব, সেটাই ছিল অপ্রত্যাশিত। বাংলাদেশ-ভারতের খেলা অসম্ভব ভালো লেগেছে। আমাদের ক্রিকেটাররা ভালো খেলেছেন। গ্যালারির পরিবেশ নিয়ে সন্তুষ্ট আমি। সবচেয়ে বড় কথা, নিজের দেশে কবে আবার বিশ্বকাপ হবে, সেটা দেখার সৌভাগ্য হবে কি না। এই ভালো লাগা ভাষায় প্রকাশ করা যাবে না। বিশ্বকাপ ক্রিকেটের খেলা যেখানে নিজের দেশ খেলেছে, সেটিই জীবনের পরম পাওয়া। এখন পর্যন্ত এত ভালো উপহার পাইনি।আফনান মাহবুবশেষ বর্ষ, ফার্মেসি বিভাগএশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিআমার অনার্স শেষ বর্ষের পরীক্ষা চলছে। তবু খেলা দেখতে গিয়েছি। নিজের দেশে বিশ্বকাপ ক্রিকেট দেখার সুযোগ তো আর বারবার আসবে না। পুরো স্টেডিয়ামে নিরাপত্তাব্যবস্থা খুব কঠোর ছিল। সবাই সহযোগিতাপরায়ণ ছিল। বাংলাদেশ হারলেও সবাই মিলে খেলাটা উপভোগ করেছি। লড়াকু মনোভাব নিয়ে তারা খেলেছে। মাঠের প্রত্যেক দর্শক পুরো সময় ক্রিকেটারদের সমর্থন দিয়েছে। একসময় আমাদের দেশ আরও ভালো খেলবে। আমরাও বিশ্বকাপ জিতব। সব মিলিয়ে সত্যিই গর্ব করছি নিজের দেশ নিয়ে।