ছুটি কমালেন সঞ্জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড তারকা সঞ্জয় দত্ত ভেবেছিলেন, খ্রিষ্টীয় নববর্ষের ছুটি এবার সপরিবারে ইন্দোনেশিয়ার বালিদ্বীপে কাটাবেন। কিন্তু বাদ সেধেছে বিগ বস। না, এটি রক্ত-মাংসের বড় কর্তা নয়, জনপ্রিয় টিভি অনুষ্ঠান। রিয়েলিটি শো বিগ বস ৫-এর একটি পর্বে সালমান খানের সঙ্গে উপস্থাপনায় দেখা যাবে তাঁকে। গত শনিবার থেকে সঞ্জয়ের ছুটি শুরু হয়েছে। ভেবেছিলেন, নতুন বছরের শুরুর দিকে দেশে ফিরবেন। কিন্তু ওই অনুষ্ঠানের নির্মাতারা সঞ্জয় ও সালমানের বিশেষ পর্বটি ৩১ ডিসেম্বর প্রচার করতে চান। কাজেই সঞ্জয়কে শুটিংয়ের জন্য সময় দিতে অনুরোধ করেন তাঁরা। পেশাদার মনোবৃত্তির সঞ্জয় তাঁদের এই অনুরোধ ফেলতে পারেননি। তিনি ছুটি কাটছাঁট করে শুক্রবারই মুম্বাই ফিরছেন বলে জানা গেছে। ওয়েবসাইট।