ছুটিতে আখাউড়া বন্দরে ভারতের ২২ ট্রাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত শুক্রবার থেকে টানা আট দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে সব পণ্যের আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক হামিদুর রহমান বলেছেন, বন্ধের ওই দিনগুলোতে আখাউড়া স্থলবন্দর টার্মিনালে পরীক্ষামূলক ট্রানজিটের পণ্য নিয়ে ২২টি ট্রাক ঢুকে। ওই ট্রাকগুলোতে ১১৭ বান্ডেল গেলভানাইজ শিট রয়েছে।জানা গেছে, ট্রাকগুলো ভারতের পশ্চিমবঙ্গ থেকে নৌপথে জাহাজে করে বাংলাদেশের আশুগঞ্জ নৌবন্দরে পৌঁছে। সেখান থেকে সড়ক পথে আখাউড়ায় আনা হয়।হামিদুর রহমান আরও বলেছেন, আগরতলা থেকে ট্রাক এসে ওই পণ্যগুলো আজ ভারতে নেওয়ার কথা রয়েছে।