ছুটিতে বিএসএমএমইউর জরুরি বিভাগ খোলা থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগীদের স্বার্থে ঈদের ছুটিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ছয়টি জরুরি বিভাগের সবগুলোই খোলা থাকবে। আজ শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৮, ১৯ ও ২০ আগস্ট সরকারি ছুটি। ঈদ যদি ২০ আগস্ট হয়, তবে ২১ আগস্টও ছুটি থাকবে।ঈদের ছুটির প্রথম দিনে আজ পুরো হাসপাতালের কার্যক্রমই চলছে। ছুটির সময় ইনডোরে ভর্তি রোগীদের প্রতি যেন কোনো ধরনের অবহেলা করা না হয়, সে জন্য নির্দেশ দেওয়া হয়েছে।