ছুটির দিন খোলা থাকবে স্থলবন্দর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ঈদুল ফিতর পর্যন্ত ছুটির দিনেও (শুক্র ও শনিবার) বাংলাদেশ-ভারত সীমান্তের স্থলবন্দরগুলো খোলা থাকবে এবং শুল্ক কার্যক্রম চলবে। আগামীকাল শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সিদ্ধান্ত নিয়েছে।চলমান রমজান ও আসন্ন ঈদ সামনে রেখে বাজারে পেঁয়াজসহ নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক ও দাম স্থিতিশীল রাখতেই ছুটির দিনে বন্দর খোলা রাখার অনুরোধ জানায় বাণিজ্য মন্ত্রণালয়।মন্ত্রণালয় জানায়, ভারত থেকে পেঁয়াজসহ নিত্যপণ্য আমদানি নিরবচ্ছিন্ন রাখা প্রয়োজন। ঈদুল ফিতর পর্যন্ত সরকারি ছুটির দিনগুলোতেও সীমান্তবর্তী স্থলবন্দরগুলো খোলা ও শুল্ক কার্যক্রম চালু থাকবে বলে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক থাকবে।