ছুটির দিনে ব্যাংক, বিমা ও শেয়ারবাজার খোলা রাখুন: এফবিসিসিআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাপ্তাহিক ছুটির দিনে (শুক্র ও শনিবার) এবং সরকারি ছুটির দিনগুলোতে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংক, বিমা ও শেয়ারবাজার খোলা রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।আজ বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় এফবিসিসিআই। এ ছাড়া সমুদ্র ও স্থলবন্দর, শিপিং, কাস্টমসসহ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোও খোলা রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।টানা হরতাল ও রাজনৈতিক অস্থিরতায় দেশের আমদানি-রপ্তানি ও সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে এবং বিগত হরতালের ফলে বিপর্যস্ত ব্যবসা-বাণিজ্যের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে এসব প্রতিষ্ঠান খোলা রাখার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন।