ছুটির দিনেও অফিস করছেন স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে নিজ কার্যালয়ে যান। এ সময় দপ্তরের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। দপ্তরের কর্মকর্তারা জানান, হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা পর্যবেক্ষণ করতে মন্ত্রী আজ অফিস করছেন। তাঁর আজ গাজীপুরে যাওয়ার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। তবে তা বাতিল করে তিনি সচিবালয়ের কার্যালয়ে অফিস করছেন।