ছুটির দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিরিক্ত যানবাহনের চাপ ও এলোপাতাড়ি চলাচলের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির শহীদনগর থেকে ধীতপুর পর্যন্ত ছয় কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে এ যানজটের সৃষ্টি হয়।দাউদকান্দি হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ছুটির দিনে মহাসড়কে ছোট গাড়ির চাপ বেড়ে গেছে। পাশাপাশি গাড়িগুলো এলোপাতাড়ি চলার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। গাড়ি চলছে খুবই ধীরগতিতে।