ছুটির পর আখাউড়া স্থলবন্দরে আবার ব্যস্ততা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের ছুটিতে চার দিন বন্ধ থাকার পর আজ শনিবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ ছিল।আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক মো. ফারুক মিয়া প্রথম আলোকে বলেন, আজ সকাল ১০টা থেকে ত্রিপুরায় মাছ রপ্তানি শুরু হয়। আজ ইলিশ ও ছোট মাছ মিলিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রার মাছ রপ্তানি হচ্ছে।বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, রপ্তানির বিভিন্ন পণ্য নিয়ে দেড় শতাধিক ট্রাক বন্দরে এসেছে।আখাউড়া স্থলবন্দর শুল্ক কর্মকর্তা (এলসিও) মো. আবুল বাশার চৌধুরী সকাল থেকে মাছ রপ্তানির মাধ্যমে বন্দরের কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।