ছুরি মেরে ব্যবসায়ীর লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাংলা একাডেমীর সামনে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ছিনতাইকারীরা মাহমুদুল হাসান চৌধুরী (৪৮) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে এক লাখ টাকা নিয়ে গেছে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গাজীপুরের ডায়িং ব্যবসায়ী মাহমুদুল হাসান পুরান ঢাকার নয়াবাজার থেকে কাজ শেষে রিকশায় আজিমপুরে তাঁর বোনের বাসায় ফিরছিলেন। বাংলা একাডেমীর সামনে চারজন ছিনতাইকারী মাহমুদুল হাসানের রিকশার গতিরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা দুই হাতে ও মাথায় ছুরিকাঘাত করে তার কাছ থেকে এক লাখ টাকা নিয়ে যায়। এক পথচারী রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।যোগাযোগ করা হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ছিনতাইকারীকে গ্রেপ্তার করে টাকা উদ্ধারের চেষ্টা চলছে।