ছেঁউড়িয়ায় জনস্রোত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেল থেকে বাঁধভাঙা জোয়ারের মতো জনস্রোত। সবাই ছুটছে লালন আখড়ার দিকে। গত রোববার লালন স্মরণ উৎসব শুরুর পর থেকে ছেঁউড়িয়া আখড়াবাড়ী এলাকা সাধুসন্ত আর সাধারণ শ্রোতায় জনসমুদ্রে পরিণত। সাঁইজির মাজার প্রাঙ্গণে ভিড় এতটাই যে প্রায় পা ফেলার জায়গা নেই। ভক্তদের তাতে ভাবান্তর নেই। পরম ভক্তিভরে পায়ে পায়ে তাঁরা এগিয়ে যাচ্ছেন সাঁইজির মাজারের সামনে শ্রদ্ধা নিবেদনের জন্য। হূদয়ে গুরুর বাণী ‘সত্য বল সুপথে চল, ওরে আমার মন...’।গতকাল সোমবার দ্বিতীয় দিন সকালে ছিল ‘বাল্যসেবা’। এই পর্বে সকালে অনেক বাউল ‘ভেক গ্রহণ’ করেন। পায়েস-মুড়ি খেয়ে গানবাজনা-তত্ত্ব আলোচনা চলতে থাকে। দুপুরে হয় ‘পূর্ণ সেবা’। সাদা ভাত, ইলিশ মাছ, কলাইয়ের ডাল, সবজি ও দই। বিকেল থেকে চলতে থাকে অবিরাম ধারায় গান।ওপার বাংলার কলকাতা লেডি ব্রেবন কলেজের অবসরপ্রাপ্ত প্রায় ৩০ জন শিক্ষক এবার লালন আখড়ায় এসেছেন। ওই কলেজের অর্থনীতি বিভাগের প্রধান গৌরী দে দাশ প্রথম আলোকে বলেন, ‘স্বচক্ষে লালন ফকিরের মাজার দেখতে পেরে খুবই আনন্দিত। এখানে এসে সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি প্রীতি ও সম্প্রতি দেখে। হিন্দু-মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সবাই একই মনে লালনকে স্মরণ করছেন। খুবই অতুলনীয়। এ জন্যই লালন সারা বিশ্বে আজ ছড়িয়ে যাচ্ছে।’স্মরণ উৎসবের প্রথম দিন রোববার রাতে ছয় বছর পর লালনমঞ্চে গান পরিবেশন করেন শিল্পী ফরিদা পারভীন। তিনি একে একে ছয়টি গান গেয়ে শোনান। ‘আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়’, ‘যেখানে শাহ বারামখানা’, ‘তিন পাগলে হলো মেলা’, ‘মিলন হবে কত দিনে’—এসব গান গেয়ে আখড়ায় সমবেত শ্রোতাদের মন জয় করেন। দ্বিতীয় দিন গতকাল সামবার সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। প্রধান আলোচক ম মনির উজ্জামান লালনের জীবনদর্শন নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শুকদেব সাহা।বাউলদের তথ্য সংগ্রহকুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো দেশের বাউল সম্প্রদায়কে পুনর্বাসনের জন্য তাদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। লালনের মাজারসংলগ্ন মিলনায়তনে আটটি ল্যাপটপের মাধ্যমে বাউলদের নাম এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন তথ্য-ছবি সংগ্রহ করছেন আটজন তরুণ। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাউল সম্প্র্রদায় যাতে হারিয়ে না যায় এবং সরকারিভাবে তাদের পুনর্বাসনসহ বিভিন্ন রকমের সুবিধা প্রদানের লক্ষ্যে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশ-বিদেশ থেকে আগত বাউলেরা। তবে এই উদ্যোগ থেকে প্রকৃত বাউল যেন বঞ্চিত না হন এবং বাউলদের নামে ভণ্ডরা যেন অন্তর্ভুক্ত না হন, সেদিকে প্রশাসনকে লক্ষ রাখার আহ্বান জানিয়েছেন অনেকে।বাউলদের ফিরে দেখা: এবারই প্রথম লালন মাজার চত্বরে কুষ্টিয়ার স্থানীয় মীর জাহিদ এক আলোকচিত্রী বিভিন্ন সময় লালনের মাজারে আসা বয়োজ্যেষ্ঠ বাউলদের ছবির প্রদর্শনী করেছেন। ছবির অনেকই এখন আর নেই। যাঁরা জীবিত আছেন এবং এবারেও এসেছেন, সাঁইজিকে ভক্তি জানাতে তাঁরা পুরোনো এসব ছবির দিকে তাকিয়ে ফিরে যান অতীত দিনে। প্রদর্শনীটি সবারই মনোযোগ আকর্ষণ করেছে। এখন লালন একাডেমি আয়োজিত ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় রয়েছে মুঠোফোন কোম্পানি বাংলালিংক।রবীন্দ্রনাথের গাননিজস্ব প্রতিবেদকআজ মঙ্গলবার সন্ধ্যায় শিল্পী শামা রহমান রবীন্দ্রনাথের গান শোনাবেন বেঙ্গল শিল্পালয়ে। ‘প্রাণের খেলা’ নামে বেঙ্গলের নিয়মিত গানের আসরের ধারাবাহিকতায় এই আয়োজন। শুরু হবে সন্ধ্যা সাতটায়।চিত্রকলাধানমন্ডির দৃক গ্যালারিতে চলছে শিল্পী কাজী ফারজানার একক শিল্পকর্ম প্রদর্শনী ‘কালার্স অ্যান্ড ব্রাশেস’। প্রদর্শনীতে শিল্পকর্মের সংখ্যা ৩৪টি। ১৫ অক্টোবর থেকে প্রদর্শনী শুরু হয়েছে, চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।সার্ক সাহিত্য সম্মেলনে ‘উইংস’ভারতের আগ্রায় সম্প্রতি অনুষ্ঠিত হলো ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার আয়োজিত ‘ফোকলোর অ্যান্ড হেরিটেজ’ উৎসব। এতে সার্কভুক্ত দেশগুলোর লোকসাহিত্যবিদ ও কবি-সাহিত্যিকেরা উপস্থিত ছিলেন। উৎসবের উদ্বোধনী দিনে বাংলাদেশের তরুণ লেখক অমিয় সদমন চৌধুরীর উপন্যাস উইংস-এর মোড়ক উন্মোচন করেন সার্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ভারতের প্রখ্যাত লেখক অজিত কাউর। উপন্যাসটি নিয়ে আলোচনা করেন বাংলাদেশের কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। এই উৎসবে বাংলাদেশের কামাল চৌধুরী, নিয়াজ জামান, রুবানা হক প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।