আরটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক লাইফ ইজ বিউটিফুল। এটি লিখেছেন মমিনুল ইসলাম এবং পরিচালনা করেছেন সঞ্জিত সরকার। নাটকটিতে অভিনয় করছেন তনিমা হামিদ। কথা হলো তাঁর সঙ্গে। অনেক দিন পর অভিনয় করেছেন।আমি এখনো নাটকের কাজ শুরু করতে পারিনি। আমার ছেলে অরনিভ ইয়াস হায়দারের বয়স এখন সাত মাস। ওকে নিয়ে সারা দিন ব্যস্ত থাকতে হয়। কোথা দিয়ে যে এই সাতটি মাস চলে গেছে, টেরই পাইনি। ও তো এখনো তেমন বড় হয়নি। তাই কোথাও গিয়ে এক মুহূর্ত শান্তিতে থাকতে পারি না। তাহলে ‘লাইফ ইজ বিউটিফুল’ নাটকে কবে কাজ করেছিলেন?গত বছর সেপ্টেম্বর মাসে। নাটকের গল্পটি একেবারেই হাসির। তাই বেশ মজা করে কাজটা করেছিলাম। শুটিংয়ে প্রতিদিনই অনেক ঘটনা ঘটত। গল্পে ডা. এজাজ আমাকে প্রায়ই বিরক্ত করেন। এটা ফজলুর রহমান বাবু বুঝতে পারেন। তিনি এজাজকে নানাভাবে হুমকি-ধমকি দেন। একদিন এজাজ আমার সামনে এসে বললেন, ‘আপনাকে খুব সুন্দর লাগছে।’ আর তা বলেই পেছন ফিরে দৌড় দেন। বৃষ্টির কারণে তখন জায়গাটা বেশ কাদা হয়েছিল। দৌড় দিতে গিয়ে এজাজ পড়ে যান। তখনো ক্যামেরা চলছে। কোনোমতে উঠে আবার দৌড় শুরু করেন এজাজ। আর তা দেখে সবাই দারুণ মজা পেয়েছিলাম।এখন তো আপনার অভিনীত আরেকটি ধারাবাহিক নাটক দেখানো হচ্ছে।হ্যাঁ, মাই টিভিতে। নাম শহরে ভোরের ফুল। মোহন খান পরিচালনা করেছেন নাটকটি। গত বছরের গোড়ার দিকে থাইল্যান্ডের পাতায়াতে কাজটা করেছিলাম। সুন্দর গল্প। পুরোটাই আমাকে ঘিরে। আমার দুই ধরনের চরিত্র এখানে দেখানো হচ্ছে। ডিভোর্স হওয়ার পর মেয়েটা পাতায়াতে চলে আসে। এখানে নানা ঘটনার মুখোমুখি হয় সে। কবে থেকে আবার অভিনয় শুরু করবেন?আগামী মাস থেকেই। লাইফ ইজ বিউটিফুল নাটকের কাজ করতে হবে। এ ছাড়া আমার মা ফাল্গুনী হামিদ কোরবানির ঈদের জন্য একটি নাটক তৈরি করবেন। আক্তারুজ্জামানের লেখা। নাম কালা ঘর। তিনিও আমার জন্য অপেক্ষা করছেন। আরও কয়েকটি নাটকের ব্যাপারে কথা হচ্ছে। হয়তো আগের মতো খুব বেশি কাজ করতে পারব না। তবে বেছে বেছে ভালো কিছু কাজ করব।