ছেলেকে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্ত ছেলের নির্যাতন সইতে না পেরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছেন বাবা। গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এ ঘটনা ঘটেছে। সরাইল থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বলেছেন, বড় দেওয়ানপাড়া গ্রামের বাসিন্দা আতাবর ঠাকুরের (৬৫) ছেলে কবির উদ্দিন ঠাকুর (৪০) মাদকদ্রব্য কেনার টাকার জন্য মা-বাবা ও স্ত্রী-সন্তানদের প্রায়ই মারধর করতেন। গতকাল আতাবর প্রতিবেশীদের সহযোগিতায় কবিরকে ধরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে কবিরকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেন। সরাইল প্রতিনিধি