ছেলেধরা সন্দেহে গণপিটুনি, বৃদ্ধা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে কোহিনুর বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সদর উপজেলার কান্দাপাড়া গ্রামে আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।কোহিনুরের বাড়ি জেলার সদর উপজেলার হরিপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে। স্বজনদের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল আটটার দিকে সদর উপজেলার কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ঘোরাফেরা করছিলেন কোহিনূর। এ সময় এলাকার লোকজন ছেলেধরা সন্দেহে তাঁকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হলে বেলা দুইটার দিকে তিনি মারা যান।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।