ছেলেবেলায় তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিকবক্সিং শিখলে তা জীবনে কাজে আসবে—এমনই বিশ্বাস ছিল বাবার। সেই বিশ্বাস থেকেই স্থানীয় এক বক্সিং ক্লাবে তিনি নিয়ে যেতেন ছেলেকে। কিন্তু ছেলে হয়ে গেল ফুটবলার। রক্তের টান আর কি! বাবাও একসময় ফুটবল খেলতেন। বড় দুই ভাইকেও ফুটবলে দেওয়া হয়েছিল। কিন্তু দেখা গেল, বাবা শৈশবে যার মধ্যে বক্সিংয়ের বীজ বুনতে চেয়েছিলেন, ফুটবলেই সেই ছেলের টান বেশি। মেধাও। আট বছর বয়সেই সে খেলা শুরু করে অনূর্ধ্ব-১০ ফুটবল দলে। তার সম্ভাবনার কথা দ্রুত ছড়িয়ে পড়ে চারদিকে। ইংল্যান্ডের নামীদামি ক্লাবের স্কাউটদের নজরে চলে আসে সে। ওপরের ছবিটি সেই ছেলেরই। বলুন তো কে? মাইকেল ওয়েন।