ছেলেবেলায় তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশায় বাবা ছিলেন মিস্ত্রি (রান্নাঘরের)। তবে ফুটবলের প্রতি ছিল প্রচণ্ড টান। একসময় খেলতেনও। নিজে বড় ফুটবলার হতে না পারলেও স্বপ্ন দেখতেন ছেলেকে বড় ফুটবলার বানানোর। তাঁর হাতেই ফুটবলে হাতেখড়ি ছেলের। জন্মদিন কিংবা বড়দিনে উপহার হিসেবে বাবা ছেলেকে কিনে দিতেন ফুটবল। কখনো কখনো যে দলের সাপোর্টার ছিলেন, সেই দলের জার্সি কিংবা তারকা খেলোয়াড়ের পোস্টার। বাবার সাধনা যে একদিন সার্থক হবে, সেটা বোঝা গিয়েছিল কৈশোরেই। ১১ বছর বয়সে ছেলে ববি চার্লটনের স্কিলের পরীক্ষামূলক টুর্নামেন্টে প্রথম হয়ে পেয়ে যায় বার্সেলোনার ন্যু ক্যাম্পে দুই সপ্তাহ কাটানোর সুযোগ। তাঁকে দেখে ইংল্যান্ডের ফুটবল কিংবদন্তি চার্লটন এমনও বলেছিলেন, ফুটবলে এমন মেধাবী কিশোর তিনি আগে দেখেননি। যার সম্পর্কে বলেছিলেন, ওপরের ছবিটি সেই ছেলেরই। বলুন তো কে? ডেভিড বেকহাম।