ছেলেবেলায় তিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিকমা কাজ করতেন এক বিপণিবিতানে। বাবা ছিলেন জাহাজ নির্মাণ কারখানার শ্রমিক। টানাটানির সংসার থেকে ছেলেটির ফুটবলার হয়ে ওঠার গল্পটা আর দশজন ব্রাজিলীয় ফুটবলারের মতোই। সঙ্গে একটা ফুটবল আর জনাকয়েক সঙ্গী হলেই চলত তার। খেলেই সে কাটিয়ে দিত সারা বেলা। ফুটসাল ও বিচ ফুটবল খেলে বড় হওয়া ছেলেটির ফুটবল-প্রতিভার পরিচয় পাওয়া গিয়েছিল খুব ছোটবেলায়। ‘ভালো ফুটবল খেলে’র গণ্ডি ছাপিয়ে সে খবরের শিরোনামে এসেছিল মাত্র ১৩ বছর বয়সে। এক ফুটসাল ম্যাচে তার দলের ২৩-০ গোলে জয়লাভের পর। দলের সবকটি গোলই করেছিল সে। ওপরের ছবিটি সেই ছেলেরই। বলুন তো কে? উত্তর রোনালদিনহো।