ছেলেবেলায় তিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিকবাবা ছিলেন ফুটবলার। চাচাও। ইংল্যান্ডের জাতীয় দলের হয়েও খেলেছেন তাঁরা। এমন পারিবারিক ফুটবলীয় পটভূমিই ছেলেটিকে ফুটবলার হতে সাহায্য করেছিল। অবশ্য ক্রিকেটও খেলত সে। স্কুল পর্যায়ে এক কাউন্টি দলেও খেলেছে। তবে ভালোবাসাটা বরাদ্দ ছিল ফুটবলের জন্যই। লাথি মারতে শেখার পর থেকেই ফুটবল একরকম সঙ্গী তার। বাসার মধ্যে ফুটবলে তার এলোপাতাড়ি কিক কখনো কখনো অভিভাবকদের অস্থির করে তুলত, যদিও এ জন্য অভিভাবকদের বকাঝকা কখনো শুনতে হয়নি তাকে। অভিভাবকেরা বরং উৎসাহই দিয়ে গেছেন তাকে। গ্রীষ্মের ছুটিতে কোথাও বেড়াতে গেলে একটা ফুটবলও নিতে হতো মা-বাবাকে। ছেলের যে ফুটবল খেলা চাই-ই চাই। ওপরের ছবিটি সেই ছেলেরই। বলুন তো কে? ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।